লিড নিউজ

দ্বিতীয় লন্ডনে অন্ন যখন ডাস্টবিনে: মানবেতর বাংলাদেশ

মামুন পারভেজ : স্বাধীনতার ৪৬ বছর পরেও এখনো স্বাধীনতার স্বাদ পায়নি বাঙ্গালী। যে নায্য অধিকার আদায়ের জন্য ৯মাসের স্বশস্ত্র সংগ্রাম করে আমরা স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছি। সেই সূর্যে এখন গ্রহন লেগে আছে। লাখ শহীদের রক্তের বিনিময়ে সূর্য এনেছি ঠিকই কিন্তু আলোর মুখ এখনো দেখা হয়নি আমাদের। এখনো অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা নিশ্চিত হয়নি এদেশের আশিজ মানুষের। গতকাল রোববার নগরীর জল্লাড়পার সড়কের পাশে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে এক ক্ষুর্ধাত ব্যক্তি। এর দায় আমাদের! এর দায় রাষ্ট্রের! এর দায় মুক্তিকামী হাজারো মানুষের! এর দায়… একজন বাংলাদেশী হিসেবে কেউ এড়িয়ে যেতে পারেন না।

Food Hunter copy

যদিও বিশ্ব দরবারে আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে স্ট্যাটাস পেয়েছি। কিন্তু আসল চিত্র হচ্ছে ভিন্ন এখনো আমরা মানবতর জীবন যাপন করছি। এখনো আমার দেশের আমারই মতো নাগরিক অন্নের সন্ধান করে ডাস্টবিনে। তখন কি অার বিশ্বের বড় বড় সংগঠনের তকমা আমাদের মনে সুখ আনন্দ  দিতে পারে! আমি কখনই বলবো না, আমি উন্নয়নশীল দেশের নাগরিক! ডিজিটাল দেশের নাগরিক! আমি মানবেতর বাংলাদেশের নাগরিক। এদেশের আশিজ মানুষ এখনো দারিদ্র সীমার নীচে বাস করে।

mamunparvez

লেখক: সাংবাদিক ও সংস্কৃতিকর্মী

সূত্র: জাগোসিলেট

Related Articles

Back to top button