লিড নিউজ
দক্ষিণ সুরমায় বাস-লেগুনা সংঘর্সে নিহত ১


নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৪জন গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার বেলা ৩টার দিক এমর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস লালাবাজার এলাকার ফাঁসিরগাছ নামক স্থানে সিলেট থেকে বিপরীতগামী একটি লেগুনাকে মূখোমূখি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক লেগুনা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় অন্তুত আরো চার লেগুনা যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।




