স্বাস্থ্য

গোসলের যেসব ভুলে হতে পারে চর্মরোগ

নিউজ ডেস্ক:
আসি আসি করছে শীত মৌসুম। ঠাণ্ডার এই সময়ে গরম পানি ছাড়া অনেকেই গোসল করতে চায় না।

আবার অনেকেরই থাকে গোসলে অনীহা। তবে সবার ক্ষেত্রে গরম পানি দিয়ে গোসল করা ঠিক নয়। বিশেষত যাদের শরীরে ব্যথা থাকে তাদের হালকা গরম পানিতে গোসল করা উচিত। গরম পানিতে চুল আর ত্বকের বেশ ক্ষতি হয়। আবার শীতে প্রতিদিন গোসল করলেও ত্বকের প্রাকৃতিক তেল কমে যায় ও ত্বক শুষ্ক হয়ে যায়।
এমনই কিছু ভুল আছে, যা শীতে গোসলের সময় অনেকেই করেন। ফলে অ্যাকজিমা, সোরিয়াসিস ও শুষ্ক ত্বকের মতো চর্মরোগ হতে পারে। শীতে ত্বক বেশি শুষ্ক হলে অ্যাকজিমাসহ বিভিন্ন চর্মরোগের ঝুঁকি বাড়ে। তাই এ সময় গোসলে কয়েকটি ভুল একেবারেই করবেন না-

শীতে ঠাণ্ডা লাগা কিংবা ত্বকের সমস্যা এসব থাকবেই। তবুও পরিষ্কার থাকতে নিয়মিত গোসল করতে হবে। শীতে যেহেতু বেশি খাওয়া-দাওয়া হয়, তারপর আবার গরম কাপড় পরা হয়, তাই এই অবস্থায় গোসল না করলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

কোন সাবান ত্বকের জন্য উপকারী, তা জানা নেই অনেকেরই। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যাকটেরিয়ার উপশমে ভালো। আপনার যদি অ্যাকজিমা বা ত্বকের সংবেদনশীলতা থাকে, তবে বেশি সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করবেন না। গোসলের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

গরম পানি দিয়ে দীর্ঘক্ষণ স্নান করলে ত্বক থেকে প্রাকৃতিক তেল বের হয়ে যায়। আপনার যদি অ্যাকজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থাকে তাহলে ৫ থেকে ১০ মিনিটের বেশি গোসল করবেন না।

গোসলের পর শরীর ভালো করে মুছে শুকনো করে তবেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পিঠে, হাতে, পায়ে ভালো করে লাগাতে হবে।

Related Articles

Back to top button