লিড নিউজ
জুড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে খালের পানিতে ডুবে সামী আহমদ (৭) নামে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঘটনাটি ঘটে। সে উপজেলার পশ্চিম আমতৈল গ্রামের ছালা উদ্দিনের ছেলে ।
স্থানীয় ও ধমকল বাহিনীর সুত্রে জানা যায়, পরিবারের লোকজন খোজাখুজি করে সামী আহমদকে মিলছে না। পরে পাশের প্রভাতি খালেও স্থানীয় লোকজন খোজে না পেয়ে ধমকল বাহিনীর লোকজন এসে সেই খাল থেকে উদ্ধার করেন।
দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া ফায়ার সার্ভিস অফিসার পুলেন্দু কুমার (সিংহ) ঘটনাটির সত্যতা স্বীকার করেন।




