লিড নিউজ

‘ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই ‘

নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার উদ্যোগে আয়োজিত তরবিয়তি মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, আদর্শ মানুষ গড়ার কারিগর, মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন আরো বলেন সমকালীন বহুমুখী ফিৎনার মোকাবেলায় জাতিকে রক্ষা করতে হলে উলামায়ে হক্কানীর নেতৃত্বে পরিচালিত সংগঠন জমিয়তের কোন বিকল্প নেই। উক্ত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন কোরআন সুন্নাহর আলোকে জমিয়তের প্রত্যেক কর্মিকে আলোকিত হতে হবে।
গতকাল বার্মিংহামের সুরমা মসজিদে আয়োজিত তরবিয়তি মাহফিলে সভাপতিত্ব করেন বার্মিংহাম জমিয়তের সভাপতি আল্লামা এখালাসু রহমান। সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ সৈয়দ জুবায়ের আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শেখ আব্দস সামাদ এবং নাশিদ পরিবেশন করেন মাওঃ কারী মুদ্দাসির আনোয়ার।প্রতিস্টা করা সম্ভব। বার্মিংহাম জমিয়তের সভাপতি শায়খ মাওঃ এখলাসুর রহমান সাহেবর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ সৈয়দ জুবায়ের আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শেখ আব্দুস সামাদ এবং নাশিদ পরিবেশন করেন মাওঃ মুদ্দাসির আনোয়ার।
উক্ত তারবিয়তি মাহফিলে আরো উপস্থিত ছিলেন বার্মিংহাম জমিয়তের সহ সভাপতি যথাক্রমে মাওঃ আব্দুর রব ফয়েজি,মাওঃ কারী আব্দুল হাফিজ শায়বাগি,মাওঃ জয়ানাল আবদিন, হাফিজ মাওঃ খালিদ আহমদ, মাওঃ ফখর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ আবু আসকর,সহ সাংগঠনীক সম্পাদক মাওঃ জাকারিয়া আহমদ,
সান্ডওয়েল জমিয়তের সহ সভাপতি মাওঃ সৈয়দ আং খালিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল, সাংগঠনীক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ জাকির হোসাইন, অর্থ সম্পাদক হারুন রশীদ, ওয়ালসল জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ কারী মুদ্দাসির আনোয়ার। জমিয়ত নেতা মাওঃ সালাহ উদ্দিন, কারী সৈয়দ ইকবাল, মুফতি তাজুল ইসলাম, মাওঃ হিলাল উদ্দিন, মাওঃ হুমায়েদ, হাফিজ আব্দুল্লাহ, আলহাজ্ব সামছু মিয়া, কারী মশকুর আহমদ সহ বার্মিংহাম, সান্ডওয়েল, ওয়ালসল জমিয়তের নেতৃবৃন্দ সহ বিপুল সংখক কর্মি সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে তামাম মুসলিম জাহান বিশেষ করে বাংলাদেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।

Related Articles

Back to top button