লিড নিউজ

ছাতকে অবৈধ পাথর বোঝাই নৌকা আটক

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ পাথর বোঝাই একটি নৌকা আটক করা হয়েছে। এসময় নৌকার মাঝি ও চক্র পালিয়ে যায়।

বুধবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদাটিলায় এঅভিযা পরিচালিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, বিট অফিসার সালাহ উদ্দিন, এসআই খসরু মিয়াসহ পুলিশ প্রশাসনও অন্যান্য কর্মকর্তা-কর্মচারি।

বিট অফিসার সালাহ উদ্দিন জানান, হাদাটিলার আকবর আলী, দিলাল মিয়াও দিলোয়ার হোসেনসহ অন্যান্যদের নেতৃত্বে হাদাটিলা কেটে অবৈধভাবে লাল পাথর উত্তোলন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button