লিড নিউজ
সাংবাদিকদের সাথে প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদের মতবিনিময়


নিউজ ডেস্ক: মৌলভীবাজার কুলাউড়ায় স্থানীয় একটি হোটেলে মৌলভীবাজার ও স্থানীয় কুলাউড়া উপজেলার সাংবাদিকদের সাথে প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদের সংক্ষীপ্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গত শুক্রবার কুলাউড়ার স্থানীয় সাংবাদিকদের সাথে প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় উপস্থিত ছিলেন কুলাউড়ার সিনিয়র সাংবাদিক মছব্বীর আলী ,প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ , দৈনিক কালের কন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ সেলিম , সাংবাদিক মাহফুজ সাকিল , ইউকে লন্ডন প্রবাসী মোঃ নজরুল ইসলাম খান , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হাসান রুবেল প্রমুখ ।
সভায় সংক্ষীপ্ত আলোচনায় সবাই একই কথা বলেন প্রবাস থেকে যে সকল সাংবাদিক নিজ দেশে সংক্ষীপ্ত সফরে বাংলাদেশে আসেলে সবাইকে সহযোগিতা করবে বলে কুলাউড়ার সাংবাদিকরা জানান ।




