লিড নিউজ

ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক: ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারী বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহাম্মদ আব্দুল কাদির এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ লায়েক। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমলা সোম এর স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফিয়া খাতুন, সহকারী শিক্ষক শাহীন হোসাইন, অপূর্ব বৈদ্য অপু, মুহিত আহমদ, মুহিত কান্তি দাস, সঞ্জয় দেব নাথ, বিশ^জিৎ সরকার, বিভু চন্দ্র দাশ, ফারুক আহমদ, আব্দুর রব, নিলুফা বেগম, ছামিয়া খাতুন, মরিয়ম হোসাইন আখি, তানভীর রহমান সিদ্দিক, অভিভাবক মাহবুবুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, সুস্থ দেহের জন্য সুস্থ মন আবশ্যক। দেহ ও মনকে সুস্থ রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। প্রতিদিন ক্রীড়া চর্চার মাধ্যমে আমাদের শরীর ও মন সুস্থ থাকে। তাই শুধু লেখাপড়া করলেই চলবে না এর পাশাপাশি খেলাধুলাও করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে পরামর্শ দিয়ে তিনি বলেন- শিক্ষা ছাড়া উন্নয়নের কোনো পথ নেই। আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য আজকের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের সাথে অভিভাবকদেরকে এগিয়ে আসার আহবান জানান।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button