
কে.এম.সুহেল আহমদ, কাতার থেকে: কাতারের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও আব্দুল্লাহ বিন যাইদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার এর ব্যবস্থাপনায় ২৯ ফেব্রুয়ারী( বৃহস্পতিবার) হতে ২ মার্চ(শনিবার) পর্যন্ত ৩ দিন ব্যাপী নিম্নে বর্ণিত স্থান সমূহ ও সময়সূচী অনুযায়ী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।ওয়াজ মাহফিল অনুষ্ঠান সমূহে নসীহত পেশ করবেন বংলাদেশ থেকে আগত জামিয়াতুল উলূম আল ইমলামিয়া চট্টগ্রাম ওর মহাপরিচালক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম। তিনি ‘ইলম ও উলামা’বিষয়ের উপর ২৯ ফেব্রুয়ারী( বৃহস্পতিবার,বাদ ইশা) দোহা জাদিদ( দিল্লি বেকারী সংলগ্ন) ইবনে হাজম মসজিদ , ‘হালাল উপার্জন’ বিষয়ের উপর ১ মার্চ( শুক্রবার, বাদ আসর) ফরিক আব্দুল আজিজ দরবেশ মসজিদ ও বাদ আসর দোহা জাদিদ বড় মসজিদ এবং ২ মার্চ( শনিবার, বাদ ইশা) ‘সৎ ব্যবসায়ীর মর্যাদা’ বিষয়ের উপর লাকতা সুক আল-আলী মসজিদে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন বলে জানা গেছে। উক্ত ওয়াজ মাগফিলে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াব হাসীল করার জন কাতার প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের প্রতি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন ‘বাংলাদেশ দূতাবাস’ ও কাতার ধর্ম মন্ত্রণালয়।




