লিড নিউজসিলেট

বিশ্বনাথে মায়ের হাতে শিশু খুন

উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ : বিশ্বনাথে আরোহী দে নামে নিজের দেড় বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছে এক পাষণ্ড মা। পাষণ্ড মায়ের নাম সীমা রানী দে (২৫)। এ ঘটনায় মা সীমা রানী দে’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার উপজেলার দত্তপুর দিগলী গ্রামে এ ঘটনা ঘটে। তবে হত্যার সঠিক সময় এখনও জানা যায়নি।

জানা গেছে- আরোহী দের বাবা ও সীমা রানী দের স্বামী সুমন কুমার দে (৩০) বাক প্রতিবন্ধী। তবে তিনি এসএসসি পাশ এবং ফার্মেসি ব্যবসা করেন। রোববার রাতে ঘরে ফিরে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কেউ দরজা খুলেনি। অনেকক্ষণ ডাকাডাকির পর কারো সাড়া না পাওয়ার সুমন এলাকার মানুষ ডেকে আনেন। পরে সবার উপস্থিতিতে দরজা ভাঙ্গা হলে ভেতরে মা-মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, সোমবার সন্ধ্যার দিকে শিশু কন্যাটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়লে বিশ্বনাথ থানা পুলিশ হাসপাতাল থেকে মাকে আটক করে।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান- সন্দেহাতীতভাবে মাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে বলে স্বীকার করে।

Related Articles

Back to top button