লিড নিউজ

শাবিপ্রবি ‘সঞ্চালন’-এর নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ এর দশম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার বিকাল ৫.০০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে নবীন বরণ ও সাধারণ সভার শেষ মুহূর্তে সঞ্চালনের দশম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি আতিয়ার রহমান।

এসময় ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাকন রায় জয়কে সভাপতি ও দেবজ্যোতি পাল সানিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটিতে স্থানপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি শিব্বির আহমেদ রাফি, ফৌজিয়া রহমান কনক, সহকারী সাধারন সম্পাদক কায়েন পাইবম সাগর ,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তামান্না জাহান তান্নি, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নওশীন ফেরদৌস সাদিয়া, কোষাধ্যক্ষ সারিকা তাসনীম জাহান দিবা, সহকারী কোষাধ্যক্ষ আদেল আহমেদ, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সহকারী দপ্তর সম্পাদক মাহমুদুল নবী উদয়, প্রচার সম্পাদক এসএম আব্দুল বারী সজীব, সহকারী প্রচার সম্পাদক মাহফুজুল আলম রনি ও আশিকুর রহমান, রক্তদান বিষয়ক সম্পাদক প্রিয়াংকা দাস, সহকারী রক্তদান বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিন্টু তালুকদার, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিছবাউল হক চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, , সহকারী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। অষ্টম কার্যনির্বাহী কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাহজাহান আহমেদ, ফজলে রাব্বি, মেহেদী হাসান, সারজিনা রাত্রি, আফরিন আক্তার আখি এবং তারেক হালিমি।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সারিকা তাসনীম দিবার পরিচালনায় নবীন বরণ ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চালনে উপদেষ্টা, শাবিপ্রবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিক মিয়া। এসময় জনাব রাজিক মিয়া সঞ্চালনের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।তিনি বলেন, সঞ্চালন রক্তে-রক্তে,রক্ত কণিকায়, হিমোগ্লোবিন-হিমোগ্লোবিনে,আত্মায়-আত্মায় মানুষের মধ্যে যে বন্ধন সৃষ্টি করেছে তা ধর্ম,বর্ণ,মতাদর্শ তথা সাম্প্রদায়িকতার বাউন্ডারিকে অতিক্রম করতে সক্ষম হয়েছে।

পাশাপাশি অনুষ্ঠানটিতে সঞ্চালনের প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমদ, সাবেক সভাপতি ফরহাদ আহমেদ, আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জান্নাতি নাঈমসহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়।

রক্তদান কার্যক্রমকে আরো বেগবান করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য সঞ্চালন আরো বেশী পরিমাণে কাজ করবে বলে জানান নবগঠিত কমিটির সভাপতি কাকন রায় জয় ও সাধারণ সম্পাদক দেবজ্যোতি পাল।

উল্লেখ্য যে, রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন এই স্লোগানকে ধারণ করে সঞ্চালনের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। রক্তদানের পাশাপাশি ব্লাড গ্রপিং ক্যাম্পেইন,শীতবস্ত্র বিতরণ, চ্যারিটি ফিল্ম শো এবং অসহায় আর্ত পীড়িতদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে সঞ্চালন।

Related Articles

Back to top button