সুনামগঞ্জে ৭ মাদকসেবী ও বিক্রয়কারীকে জরিমানা


নিউজ ডেস্ক: সুনমাগঞ্জের সদর ও দোয়ারাবাজার থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব। বুধবার পরিচালিত অভিযানে ৭ মাদকসেবী ও বিক্রয়কারীকে জরিমানা করা হয়।
সদর ও দোয়ারাবাজার থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে ১৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৭ জন মাদক সেবী ও বিক্রয়কারীকে আটক করে র্যাব-৯ এর ভ্রাম্যমানা আদালত । পরে তাদেরকে জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদর থানার কুরবাননগর গ্রামের গৌরী রানী, মিনতি রানী, সমিত্র রানী দাসকে ১০০০ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া সদর থানার ধাইরগঞ্জ গ্রামের মো. আলাউদ্দিনকে ৫০০০ টাকা, দোয়ারাবাজার থানার আম্বারীবাজার গ্রামের মো. আমির উদ্দিন ও মো. মোহাব্বত আলীকে ৫০০০ টাকা করে এবং একই গ্রামের দিবা রাণীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মঈন উদ্দিন চৌধুরী জানান, আটককৃতদের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এছাড়া জব্দকৃত দেশীয় মদ ধ্বংস করা হয়েছে।




