লিড নিউজ
ছাতকে বজ্রপাতে পাথর শ্রমিকের মৃত্যু


ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে বজ্রপাতে আবুল লেইছ নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮মে’) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিনের সোনালী চেলা নদীর তীরে কর্মরত অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। আবুল লেইছ ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের ইরন মিয়া ওরফে গেদার পুত্র। ভোরে সোনালী চেলা নদীতে পাথর উত্তোলনের কাজ করার সময় এঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।




