বানিয়াচংয়ে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল


বানিয়াচং প্রতিনিধি :: সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ও জনাব অালী কলেজ ছাত্রলীগের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ছাত্রলীগ সভাপতি অাব্দুল হালিম সোহেলের নেতৃত্বে জনাব অালী কলেজ ক্যাম্পাস থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়ে গ্যানিংগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল শেষে গ্যানিংগঞ্জ বাজার চার রাস্তার মোড়ে এক বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর নৃশংসভাবে হামলাকারী শিবির ক্যাডারদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির অাওতায় অানার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বানিয়াচংয়ে জামাত-শিবিরকে অবাঞ্চিত ঘোষণা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এছাড়াও সারাদেশে জামাত-শিবিরের রাজনীতিকে দ্রুত নিষিদ্ধ ঘোষনার করতে সরকারের প্রতি অাহবান জানান তারা।
উল্লেখ্য, গতকাল সোমবার (৭ অাগস্ট) সিলেট নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে মারাত্নকভাবে জখম করে শিবির ক্যাডাররা।




