প্রবাস

মৌলভীবাজারে পরিবারের নিরাপত্তা চেয়ে কাতারে প্রবাসীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক:
বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলন করেছেন ফয়জুল ইসলাম আতিক নামের এক প্রবাসী।



আতিক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ও কাতার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

রবিবার (৩১ জুলাই) রাতে পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে দোহার নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে প্রবাসী আতিক বলেন, কর্মসূত্রে আমরা তিন ভাই প্রবাসে থাকি। দেশের বাড়িতে আমার পরিবার আর বৃদ্ধা মা রয়েছেন। বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় এলাকার হারুন ও জামাল আমার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ও আমাদের জায়গাজমি দখলের চেষ্টা করেন। সম্প্রতি দলবল নিয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও পরিবারের লোকজনকে আহত করেছেন।

বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা চেয়ে প্রবাসী আতিক দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাজমুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রাহাদ, সাংগঠনিক সম্পাদক রবিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button