‘হাওরাঞ্চলে দূর্গত মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসুন’


নিউজ ডেস্ক:
গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার উদ্যোগে বিলাল একাডেমীতে আয়োজিত তারবিয়তি মাহফিলে আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে সম্প্রীতি হাওরাঞ্চলে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের ঈমানী দায়িত্ব। বাংলাদেশ সরকারের প্রতি বন্যায় প্লাবিত সুনামগঞ্জের হাওরাঞ্চলকে দূর্গত এলাকা ঘোষনা করার দাবি জানানো হয়। এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে দেশ বিদেশের সকল জমিয়ত কর্মিবৃন্দকে সাহায্য করার আহবান জানানো হয়।
বার্মিংহাম জমিয়তে সভাপতি শায়খ এখলাসুর রহমান সাহেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ সৈয়দ জুবায়ের আহমদের পরিচালনায় পবিত্র কোরআনমজিদ হতে তেলাওয়াত করেন মাওঃ শেখ আব্দুস সামাদ।
তরবিয়তি মাহফিলে আলোচনা পেশ করেন বার্মিংহাম জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওঃ আব্দুর রব ফয়েজী। ওয়ালসাল জমিয়তের সভাপতি মুফতি মাওঃ সাবির আহমদ।
উক্ত তারবিয়তি মাহফিলে আরো উপস্থিত ছিলেন বার্মিংহাম জমিয়তের সহ সভাপতি যথাক্রমে মাওঃ কারী আব্দুল হাফিজ শায়বাগি,মাওঃ জয়ানাল আবদিন, মাওঃ ফখর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ আবু আসকর,সাংগঠনীক সম্পাদক ব্যারিস্টার হাফিজ মাওঃ হাবিবুল্লাহ,সহ সাংগঠনীক সম্পাদক মাওঃ জাকারিয়া আহমদ,
সান্ডওয়েল জমিয়তের সহ সভাপতি মাওঃ সৈয়দ আং খালিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল, অর্থ সম্পাদক হারুন রশীদ। ওয়ালসল জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ কারী মুদ্দাসির আনোয়ার। জমিয়ত নেতা মাওঃ সালাহ উদ্দিন, কারী সৈয়দ ইকবাল, মুফতি তাজুল ইসলাম, মাওঃ হুমায়েদ, হাফিজ আব্দুল্লাহ, আলহাজ্ব সামছু মিয়া প্রমুখ।
সভা শেষে আল্লামা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে গঠিত বাংলাদেশের কেন্দ্রীয় জমিয়তের ত্রাণ তহবিলে সাহায্যের জন্যে অর্থ কালেকশন করা হয়।




