ধর্মলিড নিউজ

নিয়মিত প্রার্থনা-দোয়া ও বিজ্ঞান

প্রফেসর হুমায়ূন কবির চৌধুরী: নবীজী (সাঃ) বলেছেন,প্রতিটি রোগের নিরাময় রয়েছে। নিরাময়ের জন্য ঔষধ ছাড়াও দোয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। তাই নিজের ও অন্যের সুস্বাস্থ্য ও নিরাময়ের জন্যে,জীবন-দৃষ্টি ও জীবন ধারা পরিবর্তনের জন্যে পরম করুণাময়ের কাছে নিয়মিত প্রার্থনা করুন।

দোয়া বা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানী ডা.ল্যারী ডসি বলেছেন যে, প্রার্থনা ও বিজ্ঞান আালাদা কিছু নয়। তার সাম্প্রতিক বই “Prayer is good medicine”-এ তিনি নিরাময়ে প্রার্থনা ও দোয়ার ভূমিকা ও কার্যকারিতা সম্পর্কে পরিচালিত বহু গবেষণা রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন। রিপোর্টে দেখা গেছে যে,যে সকল হৃদরোগীদের জন্য প্রার্থনা করা হয়েছে,তাদের গড়পরতা নিরাময় প্রার্থনা ছাড়া রোগীদের চেয়ে অনেক ভাল।

তিনি বলেন,”প্রার্থনা হচ্ছে চেতনার শক্তিকে বহির্গামী করা। আমরা আগে স্বীকার করতাম না যে, আমাদের চিন্তা ও চেতনা আমাদের মস্তিষ্ক বা শরীরের বাইরে কাজ করতে পারে। কিন্তু অন্যের ব্যাপারে প্রার্থনার কার্যকারিতা এখন এক প্রমাণিত বিষয়। এর প্রচুর উদাহরণ রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে এটি হচ্ছে এক যুগান্তকারী সংযোজন। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রোর ১১টি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে রোগ নিরাময়ে আধ্যাত্মিকতা প্রয়োগের কোর্স চালু হয়েছে। এর ফলে ক্রমান্বয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আত্মিকায়ন সম্পন্ন হবে।”

সুতরাং কায়মনো বাক্যে ও একাগ্রচিত্তে নিজ নিজ ধর্মবিশ্বাস অনুসারে নিজের এবং অন্যের জন্য প্রার্থনা ও দোয়া করতে পারেন।

★তথ্য সূত্র: ‘The Scientific Evidence for the power of prayer-Dr.Larry Dossey
★’Prayer is Good medicine :How to Reap the Healing Benefits of prayer’-Dr.Larry Dossey

লেখক : বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,এম.সি কলেজ,সিলেট।

Related Articles

Back to top button