লিড নিউজ

শাবি উপাচার্য অসুস্থ, ঢাকায় প্রেরণ

শাবি প্রতিনিধি : বুকে ব্যথা অনুভূত হওয়ায় প্রথমে হাসপাতালে ভর্তি ও পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াকে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

বুকে ব্যথা অনুভূত হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয় বলে জানান তার ব্যক্তিগত সচিব কবির উদ্দীন। পরে বুধবার ১২টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

অসুস্থতার কারণ নির্ধারণে উন্নতমানের যন্ত্রপাতি সিলেটে না থাকায় এবং উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়া হয়েছে।

Related Articles

Back to top button