ধর্মলিড নিউজ

‘ইসলামের শত্রুরা আমাকে টার্গেট করেছে’

অনলাইন ডেস্ক: ভারতের আলোচিত ইসলাম প্রচারক ও পিস টিভির প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক এবার বলেছেন, ইসলামের শত্রুরা তাকে টার্গেট করেছে। কোনো আইন ভাঙেননি বলেও দাবি করেন তিনি।

বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন ডা. জাকির। গত শনিবার উত্তর মালয়েশিয়ার পেরিলপ্রদেশের কাঙ্গারে এক সভায় জাকির নায়েক এসব কথা বলেন।

২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যান ড. জাকির নায়েক। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকা এবং মুদ্রাপাচারে সম্পৃক্ততার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারত সরকার।

মালয়েশিয়ায় ওই সভায় তিনি আরও বলেন, যেসব মানুষ সমাজে শান্তি চায় না, তারাই আমার বিরুদ্ধে বলছে। তিনি বলেন, আমি দেশের কোনো আইন ভাঙিনি। ইসলামের শত্রুরা আমাকে টার্গেট করেছে।

তিনি বলেন, আমি শুধু ইসলামের তথা শান্তির বাণী প্রচার করছি; আর কিছুই নয়। আর এ কথা সব দেশের বেলায় সত্য। সে আমার দেশ ভারত হোক কিংবা কোনো পশ্চিমা দেশ হোক।

Related Articles

Back to top button