সিলেট বিভাগ

মহান স্বাধীনতা দিবসে অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।

রবিবার (২৬শে মার্চ) দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সদস্য আবু জাবের, মো: আলমগীর আলম, আব্দুল হান্নান ও সাবেক সদস্য সামস উদ্দিন প্রমূখ।

Related Articles

Back to top button