সারাদেশ

নোয়াখালী মেডিকেলে করোনা শনাক্তের ল্যাব স্থাপিত

মিডিয়া ডেস্কঃ  প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের শনাক্ত করতে পিসিআর ল্যাবের সংখ্যাও বাড়াচ্ছে সরকার। এরই মাঝে নতুন আরও একটি ল্যাব যুক্ত হয়েছে। ফলে করোনা পরীক্ষায় মোট ল্যাবের সংখ্যা দাঁড়ালো ৩৭টিতে।

সোমবার (১১ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ৩৭তম ল্যাবটি স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে নাসিমা সুলতানা বলেন, ‘আজ আরও একটি নতুন ল্যাব সংযুক্ত হয়েছে। সেটা হলো আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। এখন মোট ল্যাবের সংখ্যা দাঁড়ালো ৩৭টিতে। আমাদের অনেকগুলো ল্যাব প্রক্রিয়ার মধ্যে আছে। দু-চার দিনের মধ্যে আরও ল্যাব সংযুক্ত করতে পারব।’

Related Articles

Back to top button