সিলেট বিভাগ

বীরমুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাস ও সংগঠক দীপক রায় দীপুকে “সপ্তসুরের রাগিণী’র” সংবর্ধনা

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তসুরের রাগিণী’ কর্তৃক সংবর্ধিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাস ও তৃনমুল মানুষের আপজন, সামাজিক সংগঠক দীপক রায় দীপুসহ সিলেটের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।

সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ৭১এর মহান মুক্তিযুদ্ধে শহীদ সোলেমান হোসেন ও নিজ কন্যা বিনিতা চৌধুরী বিনুকে নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর লেখা ও যথাক্রমে শামসুল হুদা ও বাদল প্রামানিকের সুরে ও তৃপ্তি চক্রবর্তীর গাওয়া দুটি গান ‘সালাম তোমায় হে বীরযোদ্ধা, হে শহীদ সোলেমান’ ও ‘মা-গো তুই আমায় একলা ফেলে কোথায় চলে গেলি’ এর প্রকাশনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তাদেরকেও এ সংবর্ধনা প্রদান করা হয়।।

উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা সত্যব্রত কর এর সভাপতিত্বে ও “সপ্তসুরের রাগিণী’র” পরিচালক শর্মিলা দেব শর্মি ও সভাপতি সঞ্জয় দেব এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস। সম্মানিত অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমেদ মকসুদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সিসিক ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাস, শহীদ সোলেমান হোসেনের সহোদর বোরহান হোসেন,লেখক ও গবেষক আশীষ দে,সাংস্কৃতিক ব্যক্তিত্ব
রিপন এষ চৌধুরী, সংগঠক দীপক রায় দীপু, এড. পান্না চৌধুরী,জান্নাত আরা রহমান । এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিশারি স্কুলের চেয়ারম্যান প্রবাল ভট্টাচার্য, সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকেশ তালুকদার,সংগঠক মলয় তালুকদার,সাংবাদিক তাওহিদুল ইসলাম, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, আব্দুল হাসিব, আবু জাবের, মৃনাল কান্তি দাস, শাহীন আহমেদ, সংগঠক অমিনাংশু দাস,মহসিন বাসিত, দীপংকর মন্ডল দীপু, তাপস চক্রবর্তী, সাংবাদিক শান্ত দাস,কিংশুক রঞ্জন চৌধুরী, দীপন দাস,অরবিন্দু পাল, গৌতম দেব,মোহন লাল দাস মৃদুল, প্রিন্সিপাল প্রবাল ভট্টাচার্য, ডাঃ সুধাংশু শেখর দাস, বিজয় চৌধুরী, বিপ্লব কুমার পাল, শান্ত দাস, সুমিত দেব, সংগঠক মোহন লাল দাস মৃদুল, শ্রীহট্ট লোকগীতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিত্রা দে(সহকারী-শিক্ষক), নারী নেত্রী পলাশী মঝুমদার, ঝুমা দাস,শিল্পী পাল, রুমা দত্ত প্রমূখ, দীপ সরকার,ছাত্রনেতা জয়দ্বীপ দাস জনি, বিপ্লব দাস, স্বপন দাস,ঝন্টু প্রমূখ।

Related Articles

Back to top button