বঙ্গবন্ধুর প্রিয় সিলেট আজ বৈষম্যের শিকার, আটকে আছে সব উন্নয়ন প্রকল্প


মুহিত চৌধুরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহজালালের পুর্ণভূমি সিলেট এবং সিলেটের মানুষকে ভালোবাসতেন। তিনি দেশের অন্যস্থানে জনসভায় ‘ভাইয়েরা আমার’ বলে সম্বোধন করলেও সিলেটের জনসভায় বলতেন ‘আমার প্রিয় সিলেটবাসী’।
সিলেটের যে কোন দাবী-দাওয়া সাথে সাথে মেনে নিতেন। সিলেটের প্রতি এই মহান নেতার এমন দরদের পিছনে ছিলো প্রধান দু’টি কারণ এক. মহান মুক্তিযুদ্ধে লন্ডন প্রবাসী সিলেটির ভূমিকা। দুই. সিলেট শাহজালালের পুর্ণভূমি।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য তনয়া, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। অথচ সিলেটের জন্য তাঁরই ঘোষণাকৃত উন্নয়ন প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দিয়ে আটকে দেয়া হয়েছে।
আর এতে করে সিলেটজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে অসন্তোষ দানা বেধে উঠেছে। সেই সাথে আওয়ামী লীগের ভাবমূর্তিও নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে।
আটকে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো: ১.সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক ২. সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ৩. ওসমানী বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক।
সেই সাথে আটকে আছে সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচলের সিদ্ধান্তটিও। আর এতে করে লন্ডন প্রবাসী সিলেটিরাও প্রচন্ড ক্ষুব্ধ রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন প্রবাসী সিলেটিদের খুব বেশি ভালো বাসতেন কোন ধরনের বিলম্ব না করে তাদের দাবী মেনে নিতেন।



