প্রবাস

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক:
পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের শিশু কিশোরদের মাতৃভাষা এবং ২১শের তাৎপর্য তুলে ধরতে ইয়ং মুসলিম অ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার লিসবন ল্যাঙ্গুয়েজ স্কুলের হল রুমে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আরিফ বিন জাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম তারেকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিআরসিআইপিটির(CRCIPT) সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাতৃমনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন CRCIPT এর সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি রাসেল আহমেদ।

এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন সামছুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন, রুবেল হোসাইন, আলী হায়দার, ফাহাদ বিন ফারুকী, আব্দুল্লাহ বিন আশফাক, জাহেদুল হাসান, আব্দুল্লাহ রোমান, নুর মোহাম্মদ, রাজীব আল মামুন ও কামরুল আলী প্রমুখ।

লিসবনের বাংলাদেশ কমিউনিটির ১১০ জন শিশু-কিশোর ২টি গ্রুপে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

‘ক’ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেন আহনাফ মুনতাসির, দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল রাহীম, তৃতীয় স্থান সাকির হাসান সাদাফ, চতুর্থ স্থান সাইফুল সাফী ও পঞ্চম স্থান রিয়াজুল করিম এবং ‘খ’ গ্রুপে প্রথম স্থান নাহিদা ইসলাম নিশু, দ্বিতীয় স্থান আরাফ হোসেন ও তৃতীয় স্থান আফরিন নূর ইলমা।

এছাড়াও অংশগ্রহনকারী সকলকে সংগঠনের পক্ষ থেকে ডায়েরি প্রদান করা হয়।

Related Articles

Back to top button