প্রবাস

মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার’র ইফতার মাহফিলে বাংলাদেশীদের মিলনমেলা

কে এম সুহেল আহমদ, কাতার থেকে: ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার’র’ সভাপতি কাতার ধর্ম মন্ত্রনালয়ের মুফতী মাওলানা ফরিদ আহমদ ফরিদী বলেন, গরীব, দুস্থ, অনাথ ও পথ শিশুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া মধ্যেই প্রকৃত সুখ নিহীত রয়েছে।
তিনি ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার’র আয়োজনে ও ‘আব্দুল্লাহ বিন যায়েদ ইসলামিক কালচারাল সেন্টার(ফানার) এর উদ্যোগে ৮ জুন (শুক্রবার) বিকাল ৪ টা থেকে দোহাস্থ ফানার মিলনায়তনে ( নিচতলা) বাংলাদেশীদের জন্য দ্বীনি আলোচনা ও ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।
মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের সহ-সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায়
সভাপতি আরো বলেন,
ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম একটি হল পবিত্র রমযান মাসের ‘রোযা’।এই রোযাকে প্রত্যেক মুসলিম নর- নারীর উপর ফরজ করা হয়েছে।

তাই রোযার হক যদি আদায় না করি তবে তার করণীয় কি?
তার প্রতিত্তুরে তিনি বলেন,
করণীয় তিনটি কাজের প্রথমতঃ আল্লাহ সুবহানাতা’লার কাছে ‘তাওবা করে ক্ষমা চাওয়া’
দ্বিতীয়তঃ ‘আজ থেকে রমযানের পরবর্তী সময়গুলোতে ভাল কাজ করা’
তৃতীয়তঃ ‘সাদকায়ে ফিতর আদায় করা’।
তাই তো বিশ্ব মানবতার অগ্রদূত বিশ্বনবী (সাঃ) আমাদের জন্য এই সাদক্বায়ে ফিতরের বিধান চালু করেছেন। এর দ্বারাই আমাদের রমযান মাসের রোজা থাকা অবস্থায় যেসব দোষত্রুটি আছে তা থেকে মুক্ত হতে পারব।
ইত্তেহাদ শিল্পীগোষ্ঠী কাতার’র সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা আব্দুর রহমান আইমানের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ আল- নূর কালচারাল সেন্টারের নির্বাহি পরিচালক ও
কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ নূর।
বক্তব্য রাখেন,
মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার’র সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান( ইমাম ও খতিব কাতার ধর্ম মন্ত্রনালয়),
‘মার্কায দাওয়াতুল হক কাতার’র’ সভাপতি হাফেজ মাওলানা উবায়দুল্লাহ,
‘ক্বোরআন সুন্নাহ পরিষদ কাতার’র’ সহ সভাপতি ইঞ্জিনিয়ার জুবায়ের হাসান,
‘ ইত্তেহাদুল মুসলিমীনের সহ- সেক্রেটারী হাফেজ মাওলানা মুখলিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,
‘মার্কায আল- ফালাহ কাতার’র’ উপদেষ্টা হাফেজ মাওলানা নূরুল আনোয়ার,
ইত্তেহাদুল মুসলিমীনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা শরিফ উদ্দীন ( সভাপতি, নাজমা শাখা) ও হাফেজ মাওলানা কামাল হোসাইন, ইত্তেহাদ শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাযহারুল ইসলাম,
বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদ(সেক্রেটারী,নাজমা শাখা) সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শাখা নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।

ইফতার মাহফিলে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইত্তেহাদ শিল্পীগোষ্ঠী কাতার’র পরিচালক হাফেজ মাওলানা মাহমুদ কায়সার।
পরিশেষে,
সভাপতির দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Related Articles

Back to top button