লিড নিউজ

সিলেটে ফেইসবুক বুস্ট ইউর বিজনেস’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ফাহাদ মারুফ: সিলেটে দিনব্যাপী ফেইসবুকের বুস্ট ইউর বিজনেস’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট ওমেন্স চেম্বার এর উদ্যোগে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সকাল থেকে কর্মশালা শুরু হয়ে বিকাল ৫ টার দিক সমাপ্ত হয়।

 

সারাদেশের ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি)র অধীনে সিলেটেও ফেইসবুকের বুস্ট ইউর বিজনেস’র কর্মশালার আয়োজন করা হয়।

অতিথি ও ট্রেইনারদের সাথে ফ্রিলেন্সার ল্যাব এর পরিবার

 

বিশেষ করে এ কর্মশালায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পেইজকে ব্যাতিক্রমি পেইজে রুপান্তর, পেইজকে দীর্ঘ মেয়াদী পেইজে রুপান্তর, বিষয়বস্তু নির্ভর পেইজ তৈরী, সর্বোপরি ফেইসবুককে ব্যবসার একটি মাধ্যম হিসাবে এবং ব্যবসায় ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অভিজ্ঞরা ধারনা দেন।

পোগ্রামের ট্রেইনার ছিলেন সায়মা ফারহানা, MCC Ltd. এর কনটেন্ট ডেভোলাপার সাইফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং MCC Ltd. এর ম্যানেজার রায়হান রাজ।

প্রাণবন্ত এই দিনব্যাপী কর্মশালায় আকর্ষণ করে ফ্রিলেন্সার ল্যাবের সফল সদস্যদের সফলতার গল্প।

অনুষ্ঠানে সিলেট ওমেন্স চেম্বার এর প্রেসিডেন্ট স্বর্ণলতা রয় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন, তরুণরা আগামীর বাংলাদেশের সম্পদ, বিশেষ করে সিলেটে ফ্রিলেন্সার ল্যাবের আওতায় যারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে উল্লেখ করে বলেন, আজ চাকরি পাওয়া বড় কঠিন।

এক সাথে ফ্রেমবন্দি হয়েছেন অনষ্ঠানের সকল সদস্য

 

তিনি তরুণদের উদ্দেশ্যে আরো বলেন, চাকরির পিছনে না ঘুরে ফ্রিল্যান্সিং’র এর পিছনে ঘুরার জন্য।

কারণ এটার স্বাধীনতা আছে, স্বল্প খরচে ঘরে বসে এই কাজ করা যায়। এবং বাংলাদেশে অনেক রেমিটেন্স ও আসে এই ফ্রিলেন্সারদের মাধ্যমে।

এবং অন্যান্য বক্তারা সিলেট ওমেন্স চেম্বার এবং এলআইসিটি, ফেসবুককে ধন্যবাদ জানান।

এবং তারা বলেন, যত বেশি ট্রেনিং’র ব্যবস্থা করা হবে, তরুণরা তত বেশি দক্ষ হবে। আর দক্ষ হলেই অনলাইনে তাদের মূল্যায়ন করবে। পাশাপাশি আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিলেন্সার ল্যাব এর ফাউন্ডার সৈয়দ দেলোয়ার হোসেন, কো-ফাউন্ডার আরিফুল ইসলাম, সাইদুল হোসেন চৌধুরী ।

Related Articles

Back to top button