লিড নিউজ
গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্য হওয়ার খবর পাওয়া গিয়েছে। ২১ এপ্রিল(শুক্রবার) ভোর ৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বুধবারীবাজার ইউপি’র বনগ্রামের কটলীপাড়া- বসন্তপুর রাস্তার পার্শ্ববর্তী বাড়ির সফিক উদ্দীনের ছেলে সুহেল আহমদের স্ত্রী মোছাঃ পারভিন বেগম(৩০) উপরে উল্লেখিত সময়ে তারই আপন ভাই বড়লেখা উপজেলা চান্দগ্রামের ময়না মিয়ার ছেলে ইরাজ উদ্দীনের সাথে পাওনা টাকা চাইতে গিয়ে ফোনালাপের মাধ্যমে বাক-বিতন্ডা হয়। এর ফলস্রুতিতে ঐ মহিলা হঠাৎ অচেতন অবস্থায় পড়ে থাকেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে স্থানীয় ঢাকাদক্ষিণবাজারের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত অফিসার (ওসি) মীর মোঃ আব্দুল নাসের ঘটনার সত্যতা নিশ্চিতের ব্যাপারে বলেন, এ রহস্যজনক মৃত্যু কীটনাশক বিষাক্ত কোন কিছু খাওয়া অথবা হার্টস্ট্রোক জনিত কোন কারণের দু’টির যে কোন একটি হতে পারে।
এজন্য লাশের ময়না তদন্তের জন্য সিলেট প্রেরণ করা হয়েছে। যখনই লাশের ময়না তদন্তের মূল তথ্য আমাদের কাছে আসবে তখনই এ রহস্যজনক মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।




