লিড নিউজ

শ্রীমঙ্গল থেকে অপহরণ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহরণ মামলার একজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল থানা এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। আটককৃত আসামীর মোঃ আলমগীর মিয়া (২৮)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট জারুলিয়া গ্রামের মো. সিরাজ আলীর ছেলে।

র‌্যাব-৯ থেকে জানানো হয়েছে- মঙ্গলবার রাত পৌণে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি মোঃ কফিলউদ্দীনসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন চৌমোহনা এলাকা থেকে অপহরণ মামলার ওই আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৯।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী গত ২৩ আগস্ট রাত্রি ৯ টার দিকে মোঃ শাসছুল আলম মালেককে (২৮) অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভিকটিমের পরিবার মোঃ আলমগীর মিয়াকে ২ নম্বর আসামী করে গত ২৫ আগস্ট চুনারুঘাট থানায় ১টি অপহরণের মামলা দায়ের করেন।

পরবর্তীতে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র‌্যাবের ব্যাপক তৎপরতার কারণে গত ২৬ আগষ্ট ২০১৭ ইং তারিখ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের কাছে ভিকটিমকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। উক্ত আসামী মামলা হওয়ার পর থেকেই আতœগোপনে চলে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button