লিড নিউজ

খাদিমনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা রোববার সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সনাকের সিলেট এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহার পরিচালনায়, ইউপি সচিব তপন মুজমদারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বাজেট সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক আপ্তাব, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্হার উপদেষ্টা নুর আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক)র সদস্য এনায়েত হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার ফয়জুল ইসলাম, ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার শাকিল মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দিলু, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার ফয়জুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম, বিশিষ্ট মুরব্বী হাজী জুনেদ আহমদ, ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা সাইদুর রহমান সাইদ, সভাপতি মোঃ মতিউর রহমান, সদস্য আবু সাইদ শাহীন, সুমি বেগম ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ ফুলেছা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নেছারুন নেছা, সাংবাদিক আফজালুর রহমান চৌধুরী, আঃ গফুর, ছাএনেতা জুয়েল মাহমুদ, সাংবাদিক মোজাম্মেল হক ময়নুল, এ সময় উপস্হিত ছিলেন আলাল উদ্দীন, রতন নম, ইউনিয় তথ্য সেবা কেন্দ্রের পরিচালক শেখ শফিকুল ইসলাম, মুজিবুর রহমান, সেলিম আহমদ, আঃ মালিক, হারুন মিয়া।

উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন। তিনি আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ১৮ লক্ষ ১০ হাজার টাকা আয় এবং ২ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন। বছর শেষে ১০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

সভাপতির বক্তব্যে খাদিমনগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন বলেন- জনসম্মুখে উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে জনগণ বাজেট সম্পর্কে অনেক কিছু জানতে পারে। অর্থ বছরের উন্নয়নমূলক কার্যক্রমকে সম্পন্ন করতে জনগণ, সচেতন মহল ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন হোল্ডিং টেক্স নিয়মিত পরিশোধ করে ইউনিয়নের উন্নয়নে সহযোগিতা করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়ন বাসীকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। ইউনিয়নের অগ্রযাত্রা বেগবান করতে স্বচ্ছতার সঙ্গে সকলে মিলে কাজ করতে হবে। একটি আদর্শ ইউনিয়ন গঠনে সামাজিত ও শিক্ষা খাতে বরাদ্ধ বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জনপ্রতিনিধিদের জনগণের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

Related Articles

Back to top button