সিলেট বিভাগ

গাছে ঝুলছিল রিকশা চালকের লাশ

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকা থেকে জুয়েল মিয়া (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় রিকশা চালক জুয়েল পশ্চিম মাধবপুরের কলেজ পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি আকাশ মনি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাকে হত্যা করেছে- সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জুয়েলের বড় ভাই সোহেল মিয়া বলেন, ‘আমার ভাই আত্মহত্যা করেনি, নিশ্চয়ই থাকে কেউ হত্যা করেছে। আমাদের দাবি পুলিশ তদন্ত করে আমার ভাইয়ের মৃত্যু রহস্য উন্মোচন করে বিচারের ব্যবস্থা করবেন।

মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মেলন্দু চক্রবর্তী ও মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক।

Related Articles

Back to top button