লিড নিউজ

রাতারগুল সোয়াম ফরেস্ট ভ্রমণে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক

মোঃ মতিউর রহমান : সিলেটের সুন্দরবন’ নামে খ্যত পরিচিত বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল সোয়াম ফরেস্টে ভ্রমণে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি তিনি ৪ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় পরিবারের সদস্যদের সাথে নিয়ে এ ভ্রমণে আসেন।

এ সময় পর্যটক ও এলাকাবাসীর সাথে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন রাতারগুল সোয়াম ফরেষ্টের চিত্র সরকারের পক্ষ থেকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহবিভিন্ন সোস্যাল মিডিয়াতে প্রচার করা হবে।

এ রাতারগুল সোয়াম ফরেস্টকে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে সরকার কাজও শুরু করেছে মিঠা পানিতে এ ররকম বিশাল এলাকার জলাবন বাংলাদেশে আর কোথাও নেই। এরি মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারগুল সোয়াম ফরেষ্ট এলাকাকে জীববৈচিত্র এলাকা ঘোষণা করেছেন।তিনি এলাকাবাসীর সহযোগিতা ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ আমিনুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) হিল্লোল রায়, ফতেহ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী মাস্টার, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, সহ-সভাপতি মারুফ আহমদ, ইউ.পি সদস্য ফখর উদ্দিন, সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ আনছার আলী মেম্বার, দিলোয়ার হোসেন, মক্তার খাঁ, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, ছাত্র নেতা জুবের আহমদ, জুয়াদুর রহমান চৌধুরী।

Related Articles

Back to top button