লিড নিউজ

রাখাইনে গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

রায়হান উদ্দিন সুমন: রাখাইনে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বানিয়াচং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপুর্ণ দিক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিছিলকারীরা প্রতিবাদ সভায় মিলিত হন।
শিক্ষানুরাগী তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বিপুল ভূষণ রায়, স্বপন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক ভানু চন্দ্র চন্দ, পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণ দেব, সেক্রেটারি মাদব দেব, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া, শ্রমিক লীগ আহবায়ক অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, শিক্ষক সনজু দাশ প্রমূখ।

Related Articles

Back to top button