লিড নিউজ

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা থেকে হত্যা মামলার প্রধান আসামী বয়ান উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার বিকেল ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জগন্নাথ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গাইলগাঁও গ্রামের মৃত ইউনুছ উল্লাহ ছেলে।

পুলিশ জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বাঘময়না গ্রামের ইউছুফ আলীকে ২০১৪ সালে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ব্যক্তির চাচাত্ব ভাই শুকুর মিয়া বাদী হয়ে বয়ান উদ্দিনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। রোববার গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এএসআই তপন দেব ও মোশাহিদের যৌথ অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক তপন দেব জানান, ইউসুফ হত্যা মামলার প্রধান আসামী বয়ান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ সোমবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

Related Articles

Back to top button