লিড নিউজ
কেমুসাস বইমেলা সফলে র্যালি কাল


ডেস্ক রিপোর্ট : দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০ম বইমেলা সফলের লক্ষ্যে আগামীকাল লেখক-সংস্কৃতিকর্মীদের র্যালি অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল ৪টায় কেমুসাস প্রাঙ্গন থেকে র্যালি বের হবে। এতে সিলেটের সর্বস্তরের লেখক-সাহিত্যিক, কবি-সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা যোগ দেবেন। যথাসময়ে র্যালিতে অংশ নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন ১০ম কেমুসাস বইমেলার আহ্বায়ক, কেমুসাসের সহসভাপতি আ ন ম শফিকুল হক ও সদস্য সচিব, কেমুসাসের সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু।
প্রসঙ্গত, ২০ মার্চ থেকে কেমুসাস বইমেলা শুরু হবে। চলবে ২৯ মার্চ পর্যন্ত। কেমুসাস প্রাঙ্গনে আয়োজিত মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সহযোগিতা করছে সিলেটে সিটি করপোরেশন।



