শিল্প ও সাহিত্য

কবি কে এম আবু তাহের চৌধুরী-কে নিবেদিত পংক্তিমালা: নাজমুল ইসলাম মকবুল

অগণিত ভক্ত মুরিদ
দেশ বিদেশে আছেন যার
ওলীয়ে কামিল সিংকাপনী
নাম শুনা যায় বারেবার।

মুহিব্বীনদের মুখে মুখে
শুনতে পাই যার কারামত
যার পরশে পেলেন তারা
তরিকতের সরল পথ।

আবু তাহের চৌধুরী যার
যোগ্য সাহেবজাদা
দরাজ দিলের অধিকারী
হৃদয় ও মন সাদা।

বিলেত এবং বাংলাদেশে
যার গুণগান শুনি
সন্তানদেরকেও যোগ্য করে
গড়েছেন এ গুণী।

সংগ্রাম এবং আন্দোলনে
নেতৃত্ব দেন যিনি
কমিউনিটির দুঃখ সুখেও
অগ্রসেনা তিনি।

জনসেবা সমাজসেবায়
তুলনা যার নাই
মাওলা পাকের দরবারে তাঁর
দীর্ঘ্য হায়াত চাই।।

নাজমুল ইসলাম মকবুল
সভাপতি, সিলেট লেখক ফোরাম
০১৭১৮৫০৮১২২

Related Articles

Back to top button