লিড নিউজ

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটে’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেট মিডিয়া : সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডিএমসি থেকে স্বর্ণপদক প্রাপ্ত ডা মো. খালেদ মহসিনে’র সার্র্বিক তত্ত্বাবধানে গতকাল ১০ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দিনব্যাপী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
এশিয়া মহাদেশের প্রখ্যাত মরহুম ডাক্তার এম এ খালেক এর জনকল্যাণ স্মৃতি স্বাস্থ্য কমপ্লেক্সে এ ফ্রি মেডিকেল উদ্বোধনী বক্তব্যে ডা. খালেদ মহসিন এ মহতি কার্যক্রমের সফলতা কামনা করেন এবং আগামীতে আরো বড় পরিসরে কার্যক্রম করার আহ্বান জানান। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এম এ জি ওসমানী হাসপাতালের বিভাগীয় প্রধান মেডিসিন ও হৃদরোগ বিশেষঞ্জ ডা.সাহাবুদ্দিন, গাইনী বিশেষঞ্জ ডা. রুকসানা জাহান, চর্ম ও যৌনরোগ বিশেষঞ্জ ধ্রব জ্যোতি রায় চেীধুরী,দিনার পুর কলেজের প্রতিষ্টাতা সদস্য বীর মুক্তিযুদ্ধা মনসুর ঘোরী, সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল করিম দলা মিয়া, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, মো. বয়েত উল্লাহ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
ক্যাম্পে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. হাবিব উল্লা সেলিম ও নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন চৌধুরী এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজিব দাস এর নেতৃত্বে এক মেডিকেল টিম প্রায় এক হাজার গরীব রোগীর চিকিৎসাপত্র ও ফ্রী ঔষধ বিতরণের মাধ্যমে সেবা প্রদান করেন। অতিথিবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ পুরো ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

Related Articles

Back to top button