বানিয়াচঙ্গে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫: আটক ৬

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশংকা জনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোবাবর বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে মকা ও চমকপুর গ্রামবাসির মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে মকা দৌলতপুর ও চমপুর গ্রামবাসির মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত এমদাদুল ইসলাম, আজদু মিয়া, আরিফ মিয়া, মারজান মিয়া, ময়না মিয়া, শরীফ মিয়া, ফারুক মিয়া, রবিউল ইসলাম ও রহমত আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হাসপাতাল থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ দাঙ্গাবাজকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




