লিড নিউজ

বিইসিএ’এর আজীবন সদস্য হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক শফিউল্লা দিদার

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কলেজ (বিএনসিসি)’র বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার পিইও সরকার মো. শফিউল্লা দিদার বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বিইসিএ) এর আজীবন সদস্য হয়েছেন।
গতকাল শনিবার রাতে বিইসিএ’র ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিইসিএ’র সাংগঠনিক সচিব মো. মাহাবুব আলম সরকার মো. শফিউল্লা দিদারকে বিইসিএ’র আজীবন সদস্য হিসাবে স্মারক ব্যাক পড়িয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, সরকার মো. শফিউল্লা দিদার এর আগে গচিহাটা কলেজের পিইও মো. নজরুল ইসলামের হাত ধরে রমনা রেডিমেন্ট-০২’র ক্যাডেট হিসাবে তার সেনা জীবনের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিইও অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন চৌধুরী’র তত্বাবধানে নৌ শাখার দ্বিতীয় পর্যায়ে কাজ করেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৩ জুলাই বিয়ানীবাজার সরকারি কলেজের পিইও হিসাবে যোগদান করেন।
বিইসিএ’র আজীবন সদস্য হওয়ায় বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বিয়ানীবাজারের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক দ্বারকেশ নাথসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button