মিডিয়া
সাংবাদিক গোলজার এর ভাইয়ের ইন্তেকালে অনলাইন প্রেসক্লাবের শোক

ইমজা’র সাধারণ সম্পাদক, এখন টিভি’র সিনিয়র রিপোর্টার ও সিলেট ব্যুরো ইনচার্জ গোলজার আহমদ এর ভাই আফসার আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




