সিলেট বিভাগ

সুনামগঞ্জে অপহরণকারী গ্রেফতার, মা-মেয়ে উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার সদর থানার হালুয়াঘাট বাজার থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্যমতে অপহরণের শিকার মা ও মেয়েকে উদ্ধার করা হয়। সোমবার (০২ আগস্ট) রাতে র‌্যাব-৯ সদর দপ্তর থেকে এমন তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, টাঙ্গাইল জেলার বাসাইল থানার একটি মামলায় সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট বাজার থেকে অপহরণকারী ঝন্টু পন্ডিতকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম মা ও মেয়েকে উদ্ধার করা হয়। পরে আসামি ও ভিকটিমদের টাঙ্গাইল জেলার বাসাইল থানা পুরিশের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

Back to top button