উল্লেখযোগ্যসিলেটসিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় পলাতক আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমায় চুরির মামলায় চার্জশীটভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হোসেন আহমদ (২৬) জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী (শ্রীপুর, মুসলিমপাড়া)’র উসমান আলীর ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে কুশিঘাট নয়াবাজার থেকে শাহপরাণ (রহ.) থানার এসআই এনায়েত উল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে স্থানীয় জনতার সহায়তায় চোর সন্দেহে আটক করে থানায় নেয়া হয়। পরে আসামীর জবানবন্দীতে সে চার্জশীটভুক্ত চুরির মামলার পলাতক আসামী বলে জানা যায় ।

রবিবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button