লিড নিউজ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে রায় দিন : জয়া সেনগুপ্ত


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জ ২ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড.জয়া সেনগুপ্ত বলেন এ আসন থেকে সুরঞ্জিত সেনগুপ্ত ৮ বার এমপি নির্বাচিত হয়েছেন, আপনাদের সহযোগিতায় সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন।
দিরাই শাল্লার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন, আমার বিশ্বাস আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাত কে শক্তিশালী করবেন।
গতকাল শনিবার বিকাল ৫ টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আকমদ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহিতের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সিলেট জেলা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, সিনিয়র সাংবাদিক দিপক চৌধুরী, যুবলীগ নেতা মোহন চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা বেগমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ। সকাল ১১ টায় দিরাই বাজারস্থ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ড.জয়া সেনগুপ্ত। দুপুর ১২ টায় দিরাই কলেজ রোডস্থ রোশনি কমিউনিটি সেন্টারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় উপজেলার করিম পুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে গণসংযোগ করেন ড. জয়া সেনগুপ্ত। সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী নেতা নওশেরান চৌধুরী রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীদের নিয়ে নির্বাচন কর্মসূচিতে একাগ্রতা ঘোষনা করেন।




