লিড নিউজসিলেট

ট্রেন দুর্ঘটনা: সিলেটের ৬ জন নিহত

নিউজ ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্ত:নগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের সাথে ব্রাহ্মনবাড়িয়ার কসবার মন্দবাগে ঢাকাগামী তুর্ণানিশিথা ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের পরিচয় সনাক্ত করা গেছে। সনাক্ত করা ১০ জনের মধ্যে ৬ জনই সিলেটের।

মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা দুর্ঘটনায় নিহতদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করেন।

নিহতদের মধ্যে সিলেটের যে ছয়জন রয়েছেন তারা হলেন- হবিগঞ্জের ভোল্লার ইয়াছিন (১২), চুনারুঘাটের তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০), হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০), হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জের বানিচংয়ের আদিবা (২)। বাকিরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম রাবাজগাঁও মুজিবুল রহমান (৫৫), চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা (১৫), চাঁদপুরের কুসসুম বেগম (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহামনি (৩)।

প্রসঙ্গত, সোমবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম ও তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছিল। মন্দভাগ রেল স্টেশনের কাছে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়। এতে ১৬জন নিহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত।

Related Articles

Back to top button