লিড নিউজ

‘সাদাকাক’র মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেস্ক: কবিতা-গানের স্লোগানে ‘সাদাকাক’র প্রভাতফেরি।
ভাষার কবিতা-গান ও স্লোগানে ভোর ৭.১১ মিনিটে সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল চত্বর থেকে সেচ্ছাসেবী সংগঠন “সাদাকাক” সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের দিকে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে প্রভাতফেরিতে অংশ নেয়।

সংগঠনের উদ্যোক্তা শেখ মনিরুজ্জামান ও শাহীনুর আহমেদ রাসেলের নেতৃত্বে একদল তরুণ তরুণী ও নানান শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। প্রভাতফেরিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাঃ আব্দুর রহিম, আহমেদ মিসবাহ, শিরিন আক্তার, প্রতিষ্ঠাতা সদস্যঃ তাহরীম বখত নাদিব, রবিউল ইসলাম, ঈশিতা ঘোষ প্রথা, রায়হান হোসেন, দেওয়ান সাকিবুল হক চৌধুরী,

দেবজ্যোতি ঘোষ চৌধুরী অপুর্ব, গোলাম কিবরিয়া তূর্য, সদস্যঃ দ্বীপ সিনহা, নবেয়া আক্তার ঝুমা, রিপন তালুকদার, দেবপ্রিয় ঘোষ চৌধুরী, রায়হান উদ্দিন, শাহপরান আলিফ, সঞ্জিত সূত্রধর, শেখ হুমায়রা জান্নাত ইরিন, আহনাফ যায়ান, আকাশ প্রমুখ।
প্রভাতফেরি শেষে সংগঠনের উদ্যোক্তা শেখ মনিরুজ্জামান বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলা ভাষা, ভাষা সৈনিক আর পৃথিবীর সকল ভাষার প্রতি গভীর শ্রদ্ধা মনেপ্রাণে ধারণ করাই আমাদের উদ্দেশ্য। সংগঠন সম্পর্কে বলেন, সমাজের সকল অসুন্দর দূর করে স্বচ্ছ ও শুদ্ধ সমাজ গঠনের প্রচেষ্টায় ‘সাদাকাক’ একতার সঙ্গে কাজ করছে।

Related Articles

Back to top button