সিলেট বিভাগ

সিলেট নগরীতে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

সিলেট নগরীতে এক ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) বেলা আড়াইটার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এই হামলা করা হয়। আহত ছাত্রলীগ নেতার মো: তারেক আজিজ (২৩)। তিনি নগরীর সেনপাড়া শিবগঞ্জ এর বাসিন্দা মো: আব্দুস সালাম এর একমাত্র পুত্র এবং মহানগরের ২০নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। মুৃখোশ পড়া থাকায় হামলাকারীদের শনাক্ত করা যায়নি। তবে তারা বিএনপি এবং জামায়াত শিবির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী হতে পারে বলে আহতের পরিবারের সন্দেহ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৫ জুন) বিকেল আড়াইটার দিকে নগরীর চোহাট্টা পয়েন্টে দাঁড়িয়েছিলেন মহানগরের ২০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো: তারেক আজিজ । তখন হঠাৎ আকস্মিকভাবে কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে এসে তার উপর হামলা চালায়। তার আর্ত-চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখোশপড়া থাকায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের চেনা যায়নি। তবে হামলাকারীরা বিএনপি এবং জামায়াত শিবির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী হতে পারেন বলে সন্দেহ আহত মো: তারেক আজিজ।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

Related Articles

Back to top button