লিড নিউজসিলেট

পীরমহল্লা থেকে ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক: সিলেট নগরীর পূর্ব পীরমহল্লা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। জব্বার হোসেন চৌধুরী রোহান (৩৩) নামের ওই যুবক বিয়ানীবাজারের নিজ মোহাম্মদপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে। তবে বর্তমানে তিনি পূর্ব পীরমহল্লার প্রভাতি ৫১/১নং বাসায় বসবাস করছিলেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৫১ পিস ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাবের একটি দল।

র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত সংবাদমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, জব্বার হোসেন চৌধুরী রোহান পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে নগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button