লিড নিউজ

যারা ভাল খেতে পারেনা, তাদেরকে যদি হুট করে রাস্তা থেকে তুলে নিয়ে ভাল হোটেলে খেতে দিলে কেমন লাগে!

ফাহাদ মারুফ: মানুষ মানুষের জন্য। মানুষের সেবা করা ও এবাদত। আর সেটা করতে বেশি কিছু লাগে না। লাগে শুধু নিজের ইচ্ছা শক্তি ও মানবপ্রীতি।

সিলেটের ফাতেমা বেগমকে অপারেশনের ২০ হাজার টাকা
সিলেটের ফাতেমা বেগমকে অপারেশনের ২০ হাজার টাকা প্রদান

মানবসেবা কেউ করে থাকেন দেশ থেকে আর কেউ করে থাকেন বিদেশ থেকে।

আর বেচেঁ আছে মানবসেবা। বেচেঁ থাকবে অনন্তকাল।

তেমনি মানবসেবা করছেন সূদুর আমেরিকা থেকে ডার্ক এভিল।

Thinking the Humanity সংগঠন  দিয়ে প্রায় ৩০ জন ভলান্তাটিয়ার্স মত কাজ করছেন বিভিন্ন মানবসেবা। অনলাইনের মাধ্যমে ডার্ক এভিলের সাক্ষাতকার নেয়া হয়েছে, সহযোগীতায় ছিলেন হতাশা কুইন (এফবি আইডি)।

মানবসেবার সাক্ষাতকারটি হুবহু তুলে ধরছেন সিলেট মিডিয়ার সহকারী সম্পাদক ফাহাদ মারুফ
ফয়সালকে দেড় লক্ষ টাকা প্রদান
ফয়সালকে দেড় লক্ষ টাকা প্রদান

সিলেট মিডিয়া: আপনাদের এই কর্মকান্ডগুলোর যে শুরু কীভাবে হয়েছিল, বা কীসের উপর ভিত্তি করে শুরু করে ছিলেন বা কার মাধ্যমে উহসাহিত হয়েছিলেন?

রাস্তা থেকে তুলে নিয়ে বৃদ্ধ মহিলাকে খাওয়ানো হচ্ছে
রাস্তা থেকে তুলে নিয়ে বৃদ্ধ মহিলাকে খাওয়ানো হচ্ছে

ডার্ক এভিল: ধন্যবাদ। শুরুটা আমি বহু আগেই করেছি, তবে একা। জন্মসূত্রে বাবার থেকে পাওয়া কিছু দোষ-গুনের মধ্যে এটিও একটি। ফেইসবুকে আসার পর মনে হল, সবার সন্মিত প্রচেষ্টায় হয়তো আরো বড় কিছু করা যাবে। বিশেষ করে লেখক লেখিকাদের সমন্বয়ে যারা আমার সাথে সাহিত্য চর্চা করেন।

রাস্তা থেকে তুলে নিয়ে এক শিশুকে খাওয়ানো হচ্ছে
রাস্তা থেকে তুলে নিয়ে এক শিশুকে খাওয়ানো হচ্ছে

সিলেট মিডিয়া: আপনার সাথে কী সাহিত্য প্রেমীরাই কাজ করছেন? বা কার থেকে বেশী সাড়া পেয়েছেন?

syl.4

ডার্ক এভিল: আমার তত্বাবধানে প্রায় ৩০ জন লেখক লেখিকা সাহিত্য চর্চা করেন যারা আমার খুব বড় ফ্যান। তারাই আমার ভলান্তাটিয়ার্স এবং আমার শক্তি।

সিলেট মিডিয়া: আপনি তো ডার্ক এভিল নামে পরিচিত? কীভাবে এই নামে পরিচিত হলেন? বা উৎস কী? একটু বলবেন?

২০১৪ সালে ফিলিস্তিনিদের সাহায্যের একটা কপি
২০১৪ সালে ফিলিস্তিনিদের সাহায্যের একটা কপি

ডার্ক এভিল:  ডার্ক এভিল যার বাংলা অর্থ ভাল কিছুর সাংঘর্ষিক। অনেকেই অন্ধকারের শয়তান বলেন। প্রশ্নবিদ্ধ করেন আমাকে, তারা বলেন যে আমার কাজের সাথে নামটা বেমানান। দেখুন, নামে কি মানুষের পরিচয়? কত চোর-ডাকাত-খুনী ও ধর্ষকের নাম রয়েছে আল্লাহর ৯৯ নামের মধ্যে। নামে নয়, কর্মে আমাদের পরিচয়।

fil2

সিলেট মিডিয়া: আপনি কী জন্মসূত্রে আমেরিকান, না জন্ম বাংলাদেশে? যদি বাংলাদেশে হয়, কোন এলাকায় আপনার জন্ম?

ডার্ক এভিল: জন্মসূত্রে বাংলাদেশী। নরসিংদীর মেয়ে আমি। খুব আরলি বয়সে দেশ ছাড়ি ২০ বছর আগে।

ঢাকা ঈদবস্ত্র
ঢাকা ঈদবস্ত্র

সিলেট মিডিয়া: আপনার শারীরিক অবস্থা কী? কতদিন অসুস্থ ছিলেন?

ডার্ক এভিল: আলহামদুলিল্লাহ! ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যেতে যাচ্ছি।

সিলেট মিডিয়া: আপনি কী করছেন এখন, আপনার পেশা কী?

ডার্ক এভিল: আমি বোর্ড অফ এডুকেশন ডিপার্টমেন্টে আছি। পেশা-শিক্ষকতা (সাইকোলজি) /হিউম্যান ফার্স্ট সোস্যাল অর্গানাইজেশন কমিউনিটি স্পেশালিস্ট। এর বাহিরে ফ্রি কাউনসেলিং করে থাকি ফেসবুকে প্রয়োজন অনুযায়ী।

ব্রেইন হেমারেজ অভ্র জ্যোতিকে সাহায্য
ব্রেইন হেমারেজ অভ্র জ্যোতিকে সাহায্য

সিলেট মিডিয়া: আচ্ছা প্রথম থেকেই আপনাদের এই কাজগুলো কী সংগঠনভিত্তিক নাকি প্রথম সংগঠন ছাড়া ছিল?

ডার্ক এভিল: সংঘঠন ব্যক্তিগত। শুরু করি আমি একাই।

ঢাকা ঈদবস্ত্র বিতরণের সময়
ঢাকা ঈদবস্ত্র বিতরণের সময়

সিলেট মিডিয়া: কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি এই নামে কী আপনাদের পথচলা? না অন্য কোন চিন্তা আছে সংগঠনের নাম নিয়ে?

ডার্ক এভিল: কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি আমাদের সাহিত্যের পরিচিতি। মানবতামূলক কাজের জন্য আমাদের সংগঠন- Thinking the Humanity

d6

সিলেট মিডিয়া: কতসাল থেকে আপনারা এই কাজগুলো শুরু করেন?

ডার্ক এভিল: সাংগঠনিকভাবে বলা যায় ২০১৩

সিলেট মিডিয়া: শুরুতে কত জন নিয়ে কাজ করেন, আর এখন কত জন সেচ্ছাসেবক আছেন আপনার টিমে?

ডার্ক এভিল: শুরুতে ৪ জন ছিল। এখন প্রায় ৩০ এর উপর।

d4 add

সিলেট মিডিয়া: আপনার এই সেবা মূলক কাজ কি শুধু বাংলাদেশেই, নাকি আরো কোন দেশে আপনারা করছেন?

d3

ডার্ক এভিল: শুধু বাংলাদেশে ঢাকা-সিলেট-রংপুর-সৈয়দপুর-চিটগং, নরসিংদী ও রাজশাহী।

d.sylhet

সিলেট মিডিয়া: আপনাদের এই সেবামূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য কোন কাজটি? যাতে আপনারা বেশি শ্রম দিয়েছেন এবং বেশি বাজেট ছিল?

ডার্ক এভিল: ঠিক মনে করতে পারছিনা। অনেকই তো আছে। আমাদের রেকর্ড লিষ্ট লিংক দেখুন।

d.syl.3

সিলেট মিডিয়া: আপনাদের ভবিষ্যত টার্গেট কী?

ডার্ক এভিল: কোন টার্গেট নিয়ে আমি কাজে বিশ্বাসী নই। যতদিন স্রষ্টা সুস্থ্য রাখেন, তার সন্তুস্টিতে মানুষের সান্নিধ্যে সদা জাগ্রত।

d.syl.2

সিলেট মিডিয়া: আপনি কী একা এই কাজ মেনটেন করছেন সুদূর আমেরিকা থেকে?

d

ডার্ক এভিল: জ্বি আমি একাই করছি। সাহায্যকারী হিসাবে হতাশা কুইন(ফেইসবুক আইডি)যার আসল নাম মেনশন করার অনুমতি নেই তবে সে আমার কাজিন।

d.ci

সিলেট মিডিয়া: আমেরিকায় কী অন্য কোন সংগঠন বা সংস্থা থেকে আপনারা কোন সহযোগীতা পাচ্ছেন বা নিচ্ছেন?

ডার্ক এভিল: বাংলাদেশ বা এমেরিকার কোন সংস্থা বা ব্যক্তিমালুকাধীন প্রতিষ্ঠান থেকে কোন তহবিল আমি নেইনা। যা করি, নিজের ব্যক্তিগত প্রচেষ্টা ও সামর্থ্য অনুযায়ী। তবে ভবিষ্যতে ইচ্ছে আছে সামগ্রিক সহযোগীতায় আরো বড় কিছু করার।

d2

সিলেট মিডিয়া: আপনারা ফতুল্লার ফয়সাল কে ১ লক্ষ্য ৫০ হাজার টাকা দিলেন, এই রকম অনেক অসহায় আছে যে, আপনাদের কাছে ওদের আবেদন পাঠাতে পারে না? যদি পাঠায় তখন কী আপনারা ওদের জন্য কিছু করবেন?

ডার্ক এভিল: যেহেতু আমরা ব্যক্তিগতভাবে মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, সেহেতু সবার পাশে দাঁড়ানো সম্ভব হয়না। তবে চেষ্টা করি।

chi1

সিলেট মিডিয়া: অসহায়দের আবেদন আপনাদের কাছে পাঠাতে হলে কী করতে হবে? বা কার মাধ্যমে পাঠাতে হবে?

ডার্ক এভিল: আমাদের কাছে কারো আবেদন পাঠাতে হয়না। আমরা খুঁজে নেই।

chi.2

সিলেট মিডিয়া: যে কোন মানুষ যদি আপনাদের কাছে অসহায়দের আবেদন পাঠায়, আপনারা কী গ্রহণ করেন?

ডার্ক এভিল: সত্যতা যাচাই করে খুব নিজিদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করি।

সিলেট মিডিয়া: আগে একজন চিত্রশিল্পীর কথা বললেন? এই শিল্পীর জন্য আপনাদের টার্গেট কী? উনি কোন এলাকার, উনার নাম কী?

ডার্ক এভিল: তিনি আমার এলাকার। আমি কাকা বলে ডাকতাম ছোটবেলা। গত পরসু উনাকে নরসিংদী হসপিতাল ভর্তি করিয়েছি। শরীরের ঘা শুকানোর ব্যবস্থা করেছি। ডাক্তারের সাথে কথা হয়নি। কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব। চিকিৎসার দায়ীত্ব নিতে চাচ্ছি। উনার নাম ওয়াহিদ।

সিলেট মিডিয়া: আপনার তত্বাবধানে প্রায় ৩০ জন সাহিত্য প্রেমী ভলান্তাটিয়ার্স এবং তারা আপনার শক্তি। যদি আরো কিছু দক্ষ ভলান্তাটিয়ার্স আপনি পান, তখন কী তাদের এড করবেন?

ডার্ক এভিল: অবশ্যয়ই।

সিলেট মিডিয়া: বাংলাদেশে সব জেলায় কী আপনার ভলান্তাটিয়ার্স আছে? বা বাংলাদেশের সব জায়গায় আপনাদের মানবিক কাজ করার ইচ্ছে আছে?

ডার্ক এভিল: মোটামোটি আছে। ঢাকা, চিটগং, রংপুর, সিলেট, বরিশাল, নরসিংদী, রাজশাহী, বগুড়া। সব বিভাগে কাজ করার ইচ্ছা আছে। চিটগং, ঢাকা, সিলেট, রংপুর, সৈয়দপুর, নরসিংদী করেছি।

সিলেট মিডিয়া: প্রতি বছর আপনাদের কোন টার্গেট থাকে নাকি উল্লেখযোগ্য মানবিক কাজ নিয়ে?

dark evil team

ডার্ক এভিল:  থাকে। শীতবস্ত্র, ঈদবস্ত্র কমন। তার পাশাপাশি চিকিৎসা/ খাদ্য ব্যবস্থা/ পড়াশুনার বিষয়গুলোও থাকে।

সিলেট মিডিয়া: আপনি পারিবারিক বা বন্ধু বা আত্মীয়স্বজনদের কাছ থেকে অথবা ভিনদেশীদের কাছ কতটুকু সাপোর্ট পাচ্ছেন আপনার মানবিক কাজে?

ডার্ক এভিল: আমার পরিবারকে আমি কখনোই আমার ব্যক্তিগত পছন্দের সাথে মিলাইনা। বন্ধুরা খুব সাপোর্টিভ। আর আমার নবীন লেখক-লেখিকা ও ফ্যানরা আমার সর্বময় শক্তি। হতাশা কুইন(জেনিফার), জিনাত আরা জিতু পরী, ও রুমানা পারভীন রনি- এই তিন নারী আমার সকল কাজ হোষ্টিং করে থাকেন অত্যন্ত দায়ীত্বের সাথে।

সিলেট মিডিয়া: আপনাদের সেবা মূলক কাজ বলতে আর কী কী আছে, যা মানুষের উপকারে আসে?

ডার্ক এভিল: নারীর অধীকারে এগিয়ে যাওয়া, স্বাবলম্বী হতে সাহায্য করা, মানসিক সমস্যায় কাউনসেলিং, যেমনঃ ২০১৫ তে আমি বাংলাদেশ ভিজিট করেছি সিলেটের মুন্সিগন্জের বীরঙ্গনা প্রভা রানী মালাকারের ন্যায্য অধীকার আদায়ে। আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি। সমস্যা দেখেছি। সমস্যা সমাধানে এগিয়ে গিয়েছি।

d5

সিলেট মিডিয়া: আগে আপনারা পথশিশুদের নিয়ে কাজ করেছেন? অধিকাংশ কী ওদের নিয়ে চিন্তা থাকে?

ডার্ক এভিল: হ্যা। পথশিশুদের নিয়ে কাজ করেছি। পথ বয়োবৃদ্ধদের নিয়েও করি। তবে তা সীমিত। ১০/১৫ জনকে মাসিক খাবারের ব্যবস্থা করি ভাল কোন হোটেলে। তাদের চমকে দেয়াই উদ্দেশ্য। যারা ভাল খেতে পারেনা, তাদের যদি হুট করে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে গিয়ে ভাল হোটেলে খেতে বসায়, তবে কেমন লাগে! ভয়ানক আনন্দ লাগার কথা! তাদের চোখের সেই ঝিলিকটাই আমি দেখি।

dha

সিলেট মিডিয়া: যদি কেউ আপনাদের কোন ভালো কাজের তথ্য দেয়, তা কীভাবে দেখবেন?

ডার্ক এভিল: পরিস্থিতি সাপেক্ষে বিবেচনা।

সিলেট মিডিয়া: আপনাকে ধন্যবাদ সিলেট মিডিয়াকে সময় দেওয়ার জন্য। আশা করি সুখে-দুঃখে মিডিয়ার পাশে থাকবেন। সার্বিক বিষয়ে হেল্প করবেন। আমরা ও অঙ্গীকারবদ্ধ পাশে থাকব।

ডার্ক এভিল: আপনাকেও ধন্যবাদ।

fill 3

ডার্ক এভিলের ফেসবুক আইডি, সামাজিক প্রতিবাদমূলক পেইজ, কবিতার পেইজ, Thinking the Humanity গ্রুপ লিংক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী’র ভিডিও ও ছবির লিংকগুলো পাঠকের সুবির্ধাতে নিচে দেয়া হল:

ডার্ক এভিলের ফেসবুক আইডি:::

https://m.facebook.com/ritzs.hun?ref=bookmarks

ডার্ক এভিলের সামাজিক প্রতিবাদমূলক পেইজ:::

https://m.facebook.com/drkevl/?ref=bookmarks

ডার্ক এভিলের কবিতার পেইজ:::

https://m.facebook.com/Darkevil.poems.collection/?ref=bookmarks

এটা ডার্ক এভিলের গ্রুপ যেখানে ডার্কের নেতৃত্বে বাংলাদেশের অসহায়দের জন্য করা হয়। তার অর্গানাইজেশন Thinking the Humanity

https://m.facebook.com/groups/411153415702167?ref=bookmarks

ডার্ক এভিলের ঢাকা-রংপুর-নরসিংদী শীতবস্ত্র ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী র লিংক সহ আরো অন্যান্য লিংকগুলো নিচে দেয়া হল:

https://www.facebook.com/Darkevil.poems.collection/videos/1069133179875942/

https://www.facebook.com/Darkevil.poems.collection/videos/1066767713445822/

https://www.facebook.com/Darkevil.poems.collection/videos/1065671863555407/

https://www.facebook.com/Darkevil.poems.collection/videos/1050521785070415/

https://www.facebook.com/Darkevil.poems.collection/videos/1053918828064044/

পথশিশুদের ঈদবস্ত্র বিতরণ চিটগং-

https://www.facebook.com/Darkevil.poems.collection/photos/a.954648614657733.1073741838.505165486272717/954650681324193/?type=3

ঈদবস্ত্র ঢাকা –

https://www.facebook.com/Darkevil.poems.collection/photos/a.922544874534774.1073741835.505165486272717/922545981201330/?type=3

ঈদবস্ত্র রংপুর

https://www.facebook.com/Darkevil.poems.collection/photos/a.929020070553921.1073741836.505165486272717/929020077220587/?type=3

Related Articles

Back to top button