লিড নিউজ

জগন্নাথপুরে ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবধর্না

জগন্নাথপুর: বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠণ ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থিদের সংবধর্না উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহি সৈয়দপুর বাজারে গত ১৪ জুলাই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আয়েশ মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোঃ সুজেল মিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রিয় অর্থ – সম্পাদক হাফিজ আব্দুল জলিল।

IMG_4662অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ – যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ এম সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওর্য়াডের মেম্বার সৈয়দ ছাবির মিয়া, ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৈয়ব মিয়া কামালী, বিশিষ্ট কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ নুরুল করিম ও ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি সৈয়দ আলী আহমদ দুলা।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ- সভাপতি মাওঃ জাহিদুল হক,সিলেট মহানগর শাখার অর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম মাহী, দক্ষিণ সুনামগন্জ্ঞের মোঃ জুনায়েদ আল হাবিব, দোয়ারা বাজার উপজেলার মোঃ কাওসার আহমদ, সৈয়দপুর শাহারপাড়া শাখার সহ- সাংগঠনিক সম্পাদক মির্জা রিপন আহমদ ও হিল গ্রুপ সমাজ কল্যাণ সংস্হার সভাপতি মোঃ রুয়েল আহমদ।

কৃতি শিক্ষার্থিদের পক্ষে বক্তব্য প্রদান করেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি উর্ত্তীণ ছাত্র সৈয়দ সুজেল আহমদ।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জমিয়ত নেতা মাওঃ সৈয়দ সালিম কাসেমী, সংগঠনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, মৌলভীবাজার পৌর কমিটির সভাপতি মোঃ নাঈমুল ইসলাম নাঈম, কেন্দ্রিয় সদস্য সৈয়দ ছাবির আহমদসহ সংগঠনের সিলেট মহানগর ও সৈয়দপুর শাহারপাড়া ইউপি শাখার শতাধিক সদস্যবৃন্দ।

পরিশেষে অতিথিবৃন্দ জে এস সি / জে ডি সি এবং এস এস সি/ দাখিল পরিক্ষায় উর্ত্তীণ কৃতি ছাত্র- ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন। উল্লেখ্য যে, এস এস সি / দাখিল উর্ত্তীণদের ক্রেষ্ট স্পন্সর করেন ব্রিটিশ বাংলা সৈয়দ খালিদ মিয়া ট্রাস্ট( বুধরাইল, জগন্নাথপুর) এবং জে এস সি/ জে ডি সি ক্রেষ্ট স্পন্সর করেন সংগঠনের আজীবন সদস্য সৈয়দ নূম্মান আহমদ।

Related Articles

Back to top button