লিড নিউজ

দিরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ টি পরিবারের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত থেকে এ চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারান, ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার প্রমূখ।

Related Articles

Back to top button