লিড নিউজসিলেট

শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ খুন

নিজস্ব প্রতিনিধি ।। ঈদুল ফিতরের রাতে সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেকছাত্র খুন হয়েছে।

শিবগঞ্জ মিতালী ফার্মেসির সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি আক্তার হোসেন।

নিহত মশিউর রহমান তাহমিন (১৬) নগরীর সোনারপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

ওসি জানান, রাত সাড়ে ১০টায় শিবগঞ্জের মিতালী ফার্মেসির বিপরীতে রাস্তায় কয়েকজন যুবক তাহমিনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক স্কলার্স হোম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বন্ধুদের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Related Articles

Back to top button